এক মজারু বাবার চিঠি
Groucho Marx একগুচ্ছ চিঠিপত্র লিখেছেন কন্যাসন্তান মিরিয়ম-কে। মিরিয়ম সেইসব চিঠি নিয়ে এক সংকলন বের করেছিলেন। কিছুদিন আগেই তা হাতে এল। গ্রাউচো আবিষ্কারের পর থেকেই আমি প্রায় সর্বভূক। যা পাই পড়েই ফেলি। মিরিয়ম, তাঁর ভুমিকায় লিখেছেন, “He was so interesting and humorous that he made the boys and men I dated seem dull in comparison.” অবশ্যই নানা রসে ভরপুর এই চিঠির ভাণ্ডার। এর কয়েকটি নমুনা তুলে দিলাম। রসিয়ে রসিয়ে পড়ছি। আরও পড়ার পর আবার হয়ত লিখব। বাড়িতে বাচ্চারা নেই, এমত অবস্থায় শান্ত বাড়ি। গ্রাউচো তার চিঠিতে মেয়েকে লিখছেন, “It’s awfully quitter here: the cat looks depressed and insulted; Shep (the dog) peers around moodily and barks at the moon; there’s no debris lying on the floor; the stars don’t shake and the whole household moves along without a sound.” মেয়ের বয়েস কম। সে তাঁর বাবার মত বড় চিঠি লিখতে পারে না। সেই নিয়ে বাবার নানা অনুযোগের কথা মিরিয়ম তাঁর ভূমিকাতেই বলেছেন। গ্রাউচো এমনই একটি ছোট চিঠি পেয়ে মেয়েকে লিখছেন, “Received your note this morning, from the length of it ...